কুমিল্লায় জামায়াত-শিবিরের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে আজ শনিবার সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দুটি বেসরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ কারণে কুমিল্লা-লাকসাম সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া নয়টার দিকে নগরের কান্দিরপাড় এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে পূবালী ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করেন। পরে তাঁরা রামঘাট এলাকায় একটি বেসরকারি হাসপাতালের (মিডল্যান্ড হাসপাতাল) অ্যাম্বুলেন্স ও নামাজের কক্ষ, লাকসাম সড়কে কাসেমুল উলুম মাদ্রাসার সামনে সিএনজিচালিত একটি অটোরিকশা, টমসন ব্রিজ এলাকায় বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে ভাঙচুর চালান। মিডল্যান্ড হাসপাতালের চেয়ারম্যান মো. শহিদুল্লাহর অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, ওই সব এলাকায় তখন পুলিশ ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যান।