কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর ট্রেনের চারটি বগি আজ রোববার বেলা একটার দিকে কুমিল্লার লালমাইয়ে লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।আখাউড়া রেল জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী বলেন, মহানগর ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করবে।