কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি ও মুরাদনগর উপজেলায় ঈদের দিন বুধবার ও ঈদের পরের দিন বৃহস্পতিবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। নিহতেরা হল দাউদকান্দি উপজেলার তালেছেও গ্রামের শাহ আলমের ছেলে সায়েম (২), হাড়িয়ালা গ্রামের বিল্লালের ছেলে আরিফ (৪), চাঁদ গাও গ্রামের দুলাল বেপারীর ছেলে মাইন উদ্দিন (১১) এবং মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে হিসাম (২)।দাউদকান্দি ও মুরাদনগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।