কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। হতাহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে উপজেলার গোমতা এলাকায় নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।