কুমিল্লায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে মহাসড়কে কুমিল্লার চান্দিনার নূরিতলা এলাকায় ঢাকাগামী রডবোঝাই একটি ট্রাক বিকল হলে এ অবস্থার সৃষ্টি হয়।আজ বুধবার সকাল সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ায় যানজট আরও বাড়ছে। এতে শিক্ষার্থীসহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে ট্রাক বিকল হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। বিকল ট্রাকটি অন্যত্র সরানো হয়েছে। তবে একদিক দিয়ে যান চলাচল করায় যানজট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের চেষ্টা চলছে।