কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চান্দিনা উপজেলার নয়াকান্দি গ্রামে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ডাকাতির সময় এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের ঘরে গতকাল রাত দুইটার দিকে আট সদস্যের একটি ডাকাত দল সিঁদ কেটে ঢোকে। কিন্তু এ সময় ঘরের লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চিত্কার করতে থাকলে এলাকাবাসী এসে দুই ডাকাতকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে ওই দুজন ঘটনাস্থলেই মারা যায়। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতেরা বেদে সম্প্রদায়ের লোক।