ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা চৌদ্দগ্রামের গুণবতী স্টেশনে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ফেনী ও লাকসাম জিআরপি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন গুণবতী রেলস্টেশনে পৌঁছেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটির উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে। উদ্ধারকাজ রাত ১০টা নাগাদ শেষ হতে পারে বলে জানিয়েছে ফেনী ও লাকসাম জিআরপি।এ কারণে চট্টগ্রাম, সিলেট ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন ফেনী, নাঙ্গলকোট, লাকসাম ও কুমিল্লা স্টেশনে আটকা পড়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।