কুমিল্লার জনগণ প্রধানমন্ত্রীর ভাষণ প্রত্যাখ্যান করেছে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ জনগণ গ্রহণ করেনি। ভোটের মাধ্যমে কুমিল্লার জনগণ প্রধানমন্ত্রীর ভাষণ প্রত্যাখ্যান করেছে।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ এ কথা বলেন। সাতক্ষীরায় ছাত্রলীগের নেতা কর্তৃক নৃত্যশিল্পীর ‘শ্লীলতাহানি’ এবং আমার দেশ পত্রিকার সম্পাদকের নামে সাংসদ কামাল মজুমদারের মামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়।এতে মওদুদ বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শুধু তিন বছরের সফলতার কথা বলেছেন। ব্যর্থতার কথা বলেননি। কিন্তু কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে প্রমাণিত হয়েছে সরকারের তিন বছরের শাসন সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তিনি বলেন, জনগণ আশা করেছিল, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কী ধরনের সরকারের অধীনে আগামী নির্বাচন হবে—টিপাইমুখ, তিস্তা, সীমান্তসমস্যা এসব নিয়ে কিছুটা হলেও ইঙ্গিত দেবেন। কিন্তু সে ধরনের কিছু প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল না।অন্যদের মধ্যে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, আয়োজক সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমান প্রমুখ বক্তব্য দেন।