কুমিল্লার তিতাস উপজেলায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে কুমিল্লার তিতাস উপজেলার দরিকান্দি সেতুসংলগ্ন চত্বরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ওই স্থানে আজ বেলা তিনটায় উপজেলা বিএনপি জনসভার আয়োজন করে। এদিকে, যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতির লক্ষ্যে জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে কর্মী সমাবেশের আয়োজন করে। উপজেলা প্রশাসন দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় পর্যন্ত সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মুসা কালন ভূঁইয়া বলেন, ‘যুদ্ধাপারাধীদের বিচারের দাবিতে আমাদের এ কর্মিসভা পূর্বপরিকল্পিত ছিল।’ জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদির মিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমাদের এ জনসভার প্রস্তুতি চলছিল। আমাদের জনসভা ভণ্ডুল করতেই আওয়ামী লীগ পাল্টা জনসভা ডাকে।’