কুমিল্লার তিতাসে বিএনপি ও যুবলীগের সভায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইভা কিন্ডারগার্টেন স্কুল মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে তিতাস উপজেলা বিএনপি ও যুবলীগ সভা ডাকায় প্রশাসন এ আদেশ জারি করে। আজ শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে। জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে তিতাস উপজেলা বিএনপি আজ সকাল ১০টায় কড়িকান্দির ইভা কিন্ডারগার্টেন স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী সভা ডাকে। গতকাল শুক্রবার রাতে একই সময় একই স্থানে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা যুবলীগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, একই সময়ে দুই দল সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।