কুমিল্লার বরুড়ায় ৪৫৩টি গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ আজ শনিবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুখী ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫৩টি গুলি উদ্ধার করেছে।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ জানান, আজ সকাল ১০টার দিকে শিলমুখী ইউনিয়নে একটি কালভার্টের নিচে ঘাস কাটার সময় একদল ছোট ছেলে একটি ব্যাগ দেখতে পায়। তারা ব্যাগ খুলে ভেতরে ছোট ছোট ধাতব বস্তু দেখতে পায়। পরে শিশুরা বিষয়টি অভিভাবকদের জানালে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে বুঝতে পারেন এগুলো গুলি। তখন তাঁরা গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমানকে বিষয়টি জানান। তিনি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদারের পরামর্শে বরুড়া থানার পুলিশকে জানালে পুলিশ গুলিগুলো উদ্ধার করে। তবে কে বা কারা গুলিগুলো এখানে ফেলে রেখেছিল তা তিনি জানাতে পারেননি।