কুমিল্লার মনোহরগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলস্টেশন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটা থেকে কাল শনিবার ভোর ছয়টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।জানা গেছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গসংগঠন ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে আজ বিকেল তিনটায় খিলা রেলস্টেশন এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলের ঘোষণা দেওয়া হয়। একই সময় ওই স্থানে মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের সমাবেশ আহ্বান করে। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেক আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।