কুমিল্লার সালদায় নতুন গ্যাসের সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সালদা গ্যাসক্ষেত্রের এক নম্বর কূপের আরও একটি নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে কূপের দুই হাজার ৭৪১ থেকে দুই হাজার ৭৪৬ মিটারের মধ্যে এই গ্যাসস্তরের সন্ধান পাওয়া যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন।