কুমিল্লায় আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলার অভিযোগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ আজ সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। বিচারক বাহাউদ্দিন কাজী বাদীর জবানবন্দি নিয়ে এ বিষয়ে পরে আদেশ দেওয়ার কথা জানান। মামলায় অভিযোগ করা হয়, ২১ মে প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জিয়াউর রহমানকে পাকিস্তানের চর উল্লেখ করে বক্তব্য দেন। এতে জিয়াউর রহমানের মানহানি হয়েছে এবং তাঁর অনুসারী হিসেবে বাদী মনে আঘাত পেয়েছেন। এ কারণেই তিনি মামলা করেছেন বলে উল্লেখ করেন।