কুমিল্লায় ইউপি চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তাঁকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এ ব্যাপারে আজ শনিবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পরিবারের সদস্যদের দাবি, জনসংযোগ শেষে বাড়ি ফেরার পথে গতকাল রাত তিনটার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে কে বা কারা আবুল কাশেমকে অপহরণ করে। তিনি কাল ওই ইউপিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ ব্যাপারে আবুল কাশেমের ছোট ভাই শাহজাহান বাবলু নাঙ্গলকোট থানায় জিডি করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তাঁকে অপহরণ করতে পারে বলে তাঁরা দাবি করেন।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, আবুল কাশেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।