কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ময়নামতী রেলস্টেশনে ঢোকার মুখে কনটেইনারবাহী একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।এ কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলি ও নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, কনটেইনারবাহী ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে। এ দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি উদ্ধার হয়নি।