কুমিল্লায় কবরস্থান থেকে ৩৬টি ককটেল ও ১টি রিভলবার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর গতকাল শুক্রবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের বৈদ্যেরখিলের একটি কবরস্থান থেকে ৩৬টি তাজা ককটেল ও একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। বিডিআরের ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ওই এলাকায় অভিযান চালান। কোনো সন্ত্রাসী বা নাশকতামূলক কাজের উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রগুলো ওই এলাকায় লুকিয়ে রেখেছিল বলে তাঁরা সন্দেহ করছেন। আজ শনিবার চৌদ্দগ্রাম থানায় বিডিআর অস্ত্রগুলো জমা দিয়েছে।