কুমিল্লায় চারটি গাড়ির সংঘর্ষ, দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুটি বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে কেউ মারা না গেলেও আহত হয়েছে অন্তত ২০ জন। আজ শনিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় চান্দিনার নাওতলা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, দুটি মাইক্রোবাস পরপর যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাস মাইক্রোবাস দুটিকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাস দুটিও ওই বাসগুলোর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যানজট স্বাভাবিক করার চেষ্টা চলছে।