কুমিল্লায় জাগ্রত মুসলিম জনতার ৫ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় লিফলেট, পোস্টারসহ জাগ্রত মুসলিম জনতার পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শহরের নজরুল এভিনিউয়ের ট্রমা সেন্টার ও গোমতী হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছোটঝিল গ্রামের আবদুর রহিম (২৪), একই উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মোহাম্মদ মামুন (২৩), দেবীদ্বার উপজেলার ধানী গ্রামের মোহাম্মদ কায়সার (২৪), একই উপজেলার আশুরা গ্রামের মোহাম্মদ শামীম (২৫) এবং বুড়িচং উপজেলার পুণ্যমতী গ্রামের জসীম উদ্দিন (২৮)।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে সংগঠনের শতাধিক পোস্টার উদ্ধার করা হয়েছে। তারা প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন এবং সম্প্রতি হরতালে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে ওই পোস্টার বিতরণ করছিল। গতকাল বিকেলেই তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।