কুমিল্লায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছাপুয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মহাসড়কের ওই এলাকায় রাঙামাটি থেকে কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অপর ট্রাকটিতে পাট ও যাত্রী ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক আবদুল (২০) নিহত হন। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। দুর্ঘটনায় উভয় ট্রাকের অন্তত ছয়জন আহত হয়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজনকে চিকিত্সা দেওয়া হচ্ছে।