কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও দাউদকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দনকান্দি ধর জানান, আজ ভোর চারটার দিকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী মারা যান। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সরিয়ে নিয়েছে। নন্দনকান্দি ধর আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দির রায়পুরে কুমিল্লাগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক উপজেলার তেন্নাই গ্রামের মফিজুল ইসলাম (২০) ঘটনাস্থলেই মারা যায়।