কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ও দাউদকান্দিতে আজ বৃহস্পতিবার দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। দাউদকান্দিতে দুর্ঘটনার পর সেখানে বিশ্বরোড থেকে গৌরীপুর পর্যন্ত নয় কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন জানান, বেলা ১১টার দিকে উপজেলার পদুয়ার বাজার বিআরডিসি ভবনের সামনে একটি ট্রাক ও বিপরীতমুখী একটি বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিট্যাক্সির চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি কুমিল্লা থেকে লাকসাম যাচ্ছিল।ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী জোনাকী পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। দুর্ঘটনার পর থেকে সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করায় দাউদকান্দি বিশ্বরোড থেকে গৌরীপুর পর্যন্ত নয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।