কুমিল্লায় বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে’—এ স্লোগান নিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখা। এ উপলক্ষে বিকেলে নগরের টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। এরপর টাউন হল মাঠে বসন্তের গান ও নাচে শ্রোতারা মুগ্ধ হন। শিল্পী মীতা পাল, মানসী সাধু, গুরুদাস ভট্টাচার্য, রুমা ও খুদে শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীতের সুর বেজে ওঠে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর বাড়ন্ত রাত, তবু থামেনি সুর। একে একে শিল্পীরা গেয়ে শোনান রবীন্দ্রনাথের গান। আর বসন্ত নিয়ে শুভেচ্ছার কথা বলেন সংস্কৃতিকর্মী পাপড়ি বসু, মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, মল্লিকা বিশ্বাস ও দিলনাশি মোহসেন।