কুমিল্লায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার ঢাকা-হোমনা সড়কে একটি বাস ও সিএনজি-চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। নিহতেরা হলেন বাঞ্ছারামপুরের খারকান্দা গ্রামের আবুল কাশেম (৪২) এবং তিতাসের কালিয়াকান্দি গ্রামের বায়েজিদ (২)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।জানা গেছে, আজ ১২টার দিকে ঢাকাগামী ঢাকা-হোমনা সুপার সার্ভিসের একটি বাস ও হোমনাগামী সিএনজি-চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কাশেম এবং বায়েজিদের মৃত্যু হয়। আহতেরা হলেন অটোরিকশার যাত্রী বায়েজিদের মা হাসিনা বেগম (৩৫), শেখ মুজিব (২৬), হুমায়ুন কবির (৬০) ও ফেরদৌসি (২০)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানিয়েছেন, বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ এখনো তিতাস থানার পুলিশ হেফাজতে আছে।