কুমিল্লায় বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রামগঞ্জ থেকে ঢাকাগামী সুপার সার্ভিসের যাত্রীবাহী একটি বাস দাউদকান্দি টোল প্লাজায় নিরাপত্তাকর্মী আবুল বাশার হোসেনকে (৫০) চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবুল বাশারের বাড়ি গজারিয়া উপজেলার দত্তের চর গ্রামে।টোল প্লাজার ইনচার্জ প্রকৌশলী মেহবুব কবির বলেন, টোল না দিয়ে দ্রুত পালানোর সময় নিরাপত্তাকর্মী আবুল বাশার গতিরোধ করার চেষ্টা করলে বাসচালক তাঁকে চাপা দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।দাউদকান্দি হাইওয়ে পুলিশ বাসের চালক মোস্তফা কামাল ও চালকের সহকারী জুলফিকারকে আটক করে। চালক মোস্তফা কামাল বলেন, গাড়িটির গতি রোধ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।