কুমিল্লায় ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তিনটি ব্যালট বক্স ছিনতাই হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে সংঘর্ষে তিনজন পুলিশসহ ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি ফাঁকা গুলি ছোড়ে।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, তালা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশারের নেতৃত্বে ব্যালট বাক্সগুলো ছিনতাই হয়। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ব্যালট বাক্সগুলো উদ্ধার করতে পারেনি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।