কুমিল্লায় যুদ্ধাপরাধের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মো. শহীদুল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বাহাউদ্দিন কাজীর কাছে বরুড়া পৌর এলাকার কাশেম ছফিউল্লাহ ওরফে কাজল এই মামলা করেন।১৯৭১ সালে ছফিরুল্লাহর বাবা কেফায়েত উল্লাহকে বাড়ি থেকে ধরে নিয়ে অমানসিক নির্যাতন, লুটপাট এবং হত্যার অভিযোগে মো. শহীদুল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে তিনি এই মামলা করা হয়।