কুমিল্লায় সব কেন্দ্রে ইভিএম: সাখাওয়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। আজ বৃহস্পতিবার কমিশনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে ইভিএম প্রযুক্তির সফলতার কথা উল্লেখ করে সাখাওয়াত বলেন, কুমিল্ল¬া সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম বিষয়ে ভোটারদের সচেতন করতে ঈদের পরই প্রচার শুরু করা হবে বলে তিনি জানান।গত বছর প্রথমবার চট্টগ্রামে একটি ওয়ার্ডের (জামালখান) ১৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতির ব্যবহার হয়। ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডের ৫৮ কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। বাসস।