কুমিল্লায় সাংস্কৃতিক সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বুকের খুনে যুদ্ধ জারি অমর একুশে ফেব্রুয়ারি’ স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে গণসংগীত সমন্বয় পরিষদ কুমিল্লার আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে কুমিল্লা আবৃত্তি সংসদ, গুরুদাস ভট্টাচার্য, সালমা নূরসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।