কুমিল্লায় স্বামীর হাতে আদিবাসী নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার কোটবাড়ির ত্রিপুরা পল্লিতে রিমি রানী ত্রিপুরা (২৪) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী প্রদীপ কুমার ত্রিপুরা। গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ প্রদীপ, তাঁর মা নয়নবালা ত্রিপুরা ও প্রদীপের নতুন স্ত্রী গীতালি রানী ত্রিপুরাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত শুক্রবার প্রদীপ খাগড়াছড়ি থেকে গীতালিকে বিয়ে করে আনে। এ নিয়ে রিমি ও প্রদীপের ঝগড়া হয়। একপর্যায়ে প্রদীপ রিমির গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। প্রদীপ কুমিল্লা ক্যাডেট কলেজের দারোয়ান।খবর পেয়ে রিমির বাবা সঞ্জিত কুমার ত্রিপুরা আজ মঙ্গলবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা করেছেন।কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ জানান, রিমির সঙ্গে প্রদীপের সাড়ে তিন বছর আগে বিয়ে হয়। গত শুক্রবার প্রদীপ গীতালিকে বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে রিমিকে হত্যা করা হয়।