কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।নিহতেরা হলো—কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাসুম বিল্লাহ (১৭) এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আলভি আলম সরকার (১৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সকাল সাড়ে নয়টার দিকে বেলতলী এলাকায় কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ফেনীগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুম ও আলভি নিহত এবং সাতজন আহত হয়। আহতদের কুমিল্লা সেনানিবাস হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের শিক্ষক আবদুস সাত্তার জানান, হতাহতেরা কলেজের এক ছাত্রের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য ফেনী যাচ্ছিল। মাসুম বিল্লাহর বাড়ি চৌদ্দগ্রামের কুমারডোগা গ্রামে এবং আলভির বাড়ি কুমিল্লা শহরের মুগলটুলিতে। আলভি শহরের মুদ্রণ ব্যবসায়ী সরকার প্রিন্টার্সের মালিক জুবায়ের আলম সরকারের ছেলে। চারটায় কলেজ মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হবে। কুমিল্লার আমতলী পুলিশ ফাঁড়ি বিষয়টি নিশ্চিত করেছে।