কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাইয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। অজ্ঞাত এই চালকের বয়স আনুমানিক ৩৮। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। তবে সকাল আটটা থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাহনেওয়াজ খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।