কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী সেৌরভ হোসেন (২৫) এবং তঁার ফুফা ফজলুর রহমান (৬০)।আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও চঁাদপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সেৌরভ ও ফজলুর রহমান নিহত হন এবং গাড়ির চালকসহ একই পরিবারের আটজন গুরুতর আহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি দুর্ঘটনাজনিত মামলা হয়েছে।