কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাদপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ ভোর সাড়ে ছয়টায় পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহত পাঁচজন হচ্ছেন স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের চালক সরোয়ার, সুপারভাইজার নূরনবী, হেলপার রেজাউল আলম সাব্বির, বাসযাত্রী সাইফুল ইসলাম,অপর যাত্রী শহিদউদ্দিন ইরান এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক আব্দুল কাদের। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পরে ওই স্থানের উভয় পাশে মহাসড়কের ওপর শত শত গাড়ি আটকা পড়ে। দুই ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।