কুমিল্লায় ৪১টি হাতবোমা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব কুমিল্লার বাটপাড়া থেকে ৪১টি হাতবোমাসহ হেলাল মিঞা ওরফে কানা হেলাল (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। র‌্যাব তাঁর কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামাদি ও দুটি রামদাও উদ্ধার করেছে।আজ শুক্রবার দুপুরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হেলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় হেলাল মিঞার বাবা শামু মিঞার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে র‌্যাব হেলাল মিঞাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।