কুম্বলে ও ক্যামেরা
ওয়াইড অ্যাঙ্গেল শুধু একটি ছবির বই নয়, অনিল কুম্বলের ক্রিকেট ক্যারিয়ারের ২০ বছরের স্মৃতির ঝাঁপিও ‘ওয়াইড অ্যাঙ্গেল’ দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছেন?অনিল কুম্বলে: জীবনের কিছু ঘরোয়া মুহূর্ত, যার বেশির ভাগই মাঠের বাইরের; সেই সঙ্গে আলোকচিত্র নিয়ে আমার গভীর আবেগ—এ সবই। আমার ২০ বছরের স্মৃতির সংকলন। মাধ্যম হিসেবে ছবিগুলো কেন বেছে নিলেন?কুম্বলে: আমি সব সময়ই বিশ্বাস করি, একটা ছবি শত-সহস্র শব্দের চেয়েও বেশি কথা বলে। মাঠের বাইরে দল কী করে, একটা ‘দল’ হয়ে ওঠার চর্চাটা কীভাবে হয়—আমি চেয়েছি সেসব মুহূর্ত তুলে ধরতে। ভালো ছবি তোলার পূর্বশর্ত কী?কুম্বলে: আপনার অনেক ধৈর্য থাকতে হবে। কাজটার প্রতি হতে হবে আত্মনিবেদিত। অবশ্য উন্নত মানের সরঞ্জামও থাকতে হবে। এই বইয়ে আপনার সবচেয়ে প্রিয় ছবি কোনটি?কুম্বলে: জোহানেসবার্গের বজ্রবিদ্যুৎ আর ফিরোজ শাহ কোটলায় ৩৫তম টেস্ট সেঞ্চুরির পর শচীনের ব্যাট উঁচিয়ে ধরা—এই দুটো। মাঠে এবং মাঠের বাইরের যে ঠাসা সূচি, চাপ—এত সব সামলে কীভাবে ছবি তোলেন?কুম্বলে: আপনার শুধু ছবি তোলার ঝোঁকটা থাকতে হবে। পরে যখন সেগুলো দেখবেন, বুঝবেন এর সঙ্গে কী আবেগ জড়িয়ে আছে, পরাজয়ের ক্ষতটাই বা কেমন! এই ছবিগুলোও কিন্তু মাঝেমধ্যে আমাকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছে। একজন আলোকচিত্রী হিসেবে আপনার কাছে পরমপ্রার্থিত গন্তব্য কোনটি?কুম্বলে: ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ আফ্রিকা ও কর্ণাটকের বনাঞ্চল।বইটা কাকে উৎসর্গ করতে চান?কুম্বলে: আমার সতীর্থ আর বাবার জন্য। উনি খুবই গর্ব বোধ করতেন। ক্রিকেট, ছবি তোলা আর পরিবার—এই তিনের মধ্যে ভারসাম্য রাখেন কীভাবে?কুম্বলে: মোটামুটি বেশির ভাগ ছবিই তো পরিবার কিংবা দলকে ঘিরেই তোলা। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির প্রতি এই আবেগের কারণেই কি আপনার রাজ্যের ওয়াইল্ডলাইফ বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন?কুম্বলে: সম্ভবত, হ্যাঁ। সংরক্ষণের প্রতি আমার একটা আগ্রহ আছে। এটাও একটা কারণ। একটা কথা শোনা যাচ্ছে, আপনি রাজনীতিতে আসছেন।কুম্বলে: না, আমি এ নিয়ে মোটেও আগ্রহী নই। আমার ওপর অর্পিত দায়িত্ব নিয়েই আমি তুষ্ট। এখান থেকেই যতটা সম্ভব কাজ করতে চাই। রাজীব হাসানবিদেশি সাময়িকী থেকে ভাষান্তর