কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় ঠিকানা ফাউন্ডেশন ও সাপ্তাহিক মানব ঠিকানা-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১ জুলাই বিকেলে কুলাউড়া জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুলাউড়া, জুড়ী ও কমলগঞ্জ উপজেলা থেকে এ বছর এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৭ জন শিক্ষার্থী অংশ নেন। মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি শওকতুল ইসলাম, নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানার সম্পাদক মো. ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা বেগম, কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস এম লুৎফুল হক। চৌধুরী আবু সাঈদ ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল খালিক, রোটারি ক্লাবের কুলাউড়ার সম্পাদক অধ্যাপক আবুল ফাত্তাহ, বাকশিস উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সৌম্য প্রদীপ ভট্টাচার্য, নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ভুকশিমইল আলিম মাদ্রাসার সুপার বজলুল হক, সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম, কুলাউড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির হোসেন, মানব ঠিকানার রিপোর্টার আলাউদ্দিন কবির। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ শেষে কবিতা আবৃত্তি করেন আমেরিকা প্রবাসী আবৃত্তিশিল্পী মম আনসারী ও কুলাউড়ার আবৃত্তিশিল্পী ভানু পুরকায়স্থ। সংগীত পরিবেশন করেন বেতারশিল্পী মিত্রা ভট্টাচার্য ও তার দল।