কুলাউড়ায় খাসিয়াদের ‘সাড সুখ মেনসিম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফসল ও সুখ-শান্তিতে বসবাসের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আদিবাসী খাসিয়ারা ‘সাড সুখ মেনসিম’ উৎসব উদ্যাপন করেছে। গতকাল রোববার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর মিশন চত্বরে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। সাংসদ নওয়াব আলী আব্বাস খান উৎসবের উদ্বোধন করেন। পরে আদিবাসী খাসিয়াদের স্থানীয় সংগঠন ‘কুবরাজ’-এর সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাংয়ের সভাপতিত্বে ছিল আলোচনা সভা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্যের মাধ্যমে খাসিয়া জনগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়।