কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময়
কুলাউড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজতৈনিক দলের সঙ্গে মতবিনিময় করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। গত ২২ এপ্রিল রাতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজি চেরাগ আলীর সভাপতিত্বে সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলার চেয়ারম্যান আবদুল মতিন, কুলাউড়ার পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ, আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু, সহসভাপতি আবদুর রউফ, জাসদের কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জাতীয় পার্টির কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি এস এম লুৎফুল হক, বিএনপির নেতা বদরুজ্জামান প্রমুখ। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম বলেন, ‘সমপ্রতি কুলাউড়ায় দোকানে চুরি, বাড়ি যাওয়ার পথে ব্যবসায়ীর মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান গত ২৩ এপ্রিল বলেন, ‘ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভার কথা শুনেছি।