কুষ্টিয়া জেলা হেফাজতের আহ্বায়ক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় আজ সোমবার হরতালের সমর্থনে মিছিলের চেষ্টার সময় পুলিশ হেফাজতে ইসলামের এক নেতাকে আটক করেছে। সকালে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। আটক ব্যক্তির নাম মুফতি আবদুল হামিদ। আটক হওয়ার পর আবদুল হামিদ প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, তিনি কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক ও বৃহত্তর কুষ্টিয়ার ওলামা পরিষদের সভাপতি। এ ছাড়া তিনি পোড়াদহ বড় আইলচারা মাদ্রাসার অধ্যক্ষ।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম বলেন, সকাল সাতটার দিকে হেফাজতে ইসলামের প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী শহরের মজমপুর রেলগেট এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। এতে নেতা-কর্মীরা পালিয়ে যান। পুলিশ আবদুল হামিদকে আটক করে থানায় নেয়।