কুষ্টিয়া-প্রাগপুর সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-প্রাগপুর সড়ক সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ওই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীর দুর্ভোগ পোহাতে হচ্ছে।আজ সকালে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মালিক পক্ষ এ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট কার্যকর করার সিদ্ধান্ত নেয়।কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক পক্ষের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল প্রথম আলোকে বলেন, ‘কুষ্টিয়া-প্রাগপুরের প্রায় ৪০ কিলোমিটার রাস্তার অবস্থা এতই করুন যে মালিকেরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আমরা বাস চলাচল বন্ধ করতে চাই না। কিন্তু নিরুপায় হয়ে বন্ধ করেতে হয়েছে।’