কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট ভেঙে অর্থ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের এসসি ব্যানার্জি সড়ক শাখার কার্যালয়ে ভল্ট ভেঙে অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, গত বুধবার মধ্যরাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। অর্থের পরিমাণ সাড়ে পাঁচ লাখের বেশি হতে পারে।অগ্রণী ব্যাংক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ওহিদুল ইসলাম প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, বুধবার সারা দিন কাজ শেষে সন্ধ্যা সাতটার দিকে সব কর্মকর্তা ব্যাংক বন্ধ করে চলে যান। গতকাল বৃহস্পতিবার সরকারি ছুটি ছিল। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, কে বা কারা ব্যাংকের সব কটি দরজার তালা ভেঙেছে। পরে ব্যাংকের ভেতরে টাকা রাখার ভল্টও ভাঙা দেখতে পান তিনি। রাত নয়টার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।ওহিদুল ইসলাম জানান, ওই শাখায় কোনো নৈশপ্রহরী নেই। লুটের ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাংকের ভল্ট থেকে পাঁচ লাখ ৬৪ হাজার টাকা লুট হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।