কুষ্টিয়ায় চরমপন্থী গ্রেপ্তার
কুষ্টিয়ায় পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আবদুল মান্নান ঢালী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, আবদুল মান্নান চরমপন্থী জাসদ গণবাহিনীর শীর্ষস্থানীয় সদস্য। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আলাদা দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মান্নান কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মান্নানকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকালে মান্নানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।