কুষ্টিয়ায় চরমপন্থী সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর থানার পুলিশ উপজেলাটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের একজন সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন জিন্নাত আলী, ইন্তাজ আলী, শামসুল হক, রাজ ও আবু জেহেল।দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, আবু জেহেল কুষ্টিয়ার দৌলতপুর ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সদস্য। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।এ ছাড়া জিন্নাত ও ইন্তাজের বিরুদ্ধে সংঘর্ষজনিত মামলায়, রাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় এবং শামসুল হক মাদকদ্রব্য আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।