কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় জিয়াউদ্দিন (২৪) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আসিফ (১৭) নামের একজন। গতকাল রোববার রাতে শহরের পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিয়াউদ্দিনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামে। তাঁর বাবার নাম মোছাব্বের হোসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে কুষ্টিয়া থেকে দৌলতপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন জিয়া ও আসিফ। শহরের পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জিয়াউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আসিফকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।