কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পোড়াদহ রেললাইনের মজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মরত ছিলেন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর রেলগেট এলাকায় রাজবাড়ী থেকে পোড়াদহগামী সাঁটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলেকে বলেন, নজরুলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি আজ সকালে শেখপাড়া বাজার থেকে তাঁর স্ত্রী ও শ্যালিকাকে বাসে তুলে দিতে যায়। এরপর তিনি থানার কাগজ কেনার জন্য কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। বেলা সোয়া ১১টার দিকে তাঁর দ্বিখণ্ডিত লাশ পাওয়া যায়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।