কুষ্টিয়ায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর কুষ্টিয়া জেলায় দিগন্ত টেলিভিশন চ্যানেলটি গতকাল বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কুষ্টিয়া শহরের থানামোড়ের শতাব্দী ভবনে ‘স্যাট কমিউনিকেশন কেবল নেটওয়ার্ক’ কার্যালয় থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।ফলে কুষ্টিয়ার ছয় উপজেলা, মেহেরপুরের গাংনি উপজেলার কিছু অংশ, রাজবাড়ীর পাংশা উপজেলার কিছু অংশ ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কিছু অংশে দিগন্ত টিভি দেখা যাচ্ছে না।এ ব্যাপারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন প্রথম আলো ডটকমকে জানান, কয়েক দিন ধরে দিগন্ত টেলিভিশনে শাহবাগের গণজাগরণ নিয়ে কুরুচিপূর্ণ টক শো প্রচার করে আসছে। এ ছাড়া ওই চ্যানেলটিতে দেশ ও জাতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এ জন্য কুষ্টিয়ার গণজাগরণ মঞ্চ থেকে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়।জানতে চাইলে স্যাট কমিউনিকেশন কেবল নেটওয়ার্কের চেয়ারম্যান পিন্টু খন্দকার প্রথম আলোকে বলেন, দিগন্ত টেলিভিশন চ্যানেলের রিসিভারে (চ্যানেল নিয়ন্ত্রণযন্ত্র) সমস্যা দেখা দিয়েছে। এ জন্য বন্ধ রয়েছে।