কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে আজ বুধবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া-পাবনা সড়কের বহলবাড়িয়ার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতদের একজন ট্রাকের চালক আজিজুল মিয়া (৩৫)। তাঁর বাড়ি যশোরের অভয়নগরে। অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি কাপড়বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।