কুষ্টিয়ায় নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে পাঁচজনের জরিমানা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজ শনিবার জাল ভোট দেওয়ার দায়ে একজনকে গ্রেপ্তার এবং পাঁচজনকে জরিমানা করা হয়েছে। কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেসুর রহমান প্রথম আলোকে বলেন, জাল ভোট দেওয়ার সময় মামুন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট লুত্ফন নাহার নাজিম প্রথম আলোকে বলেন, ভোটারদের প্রভাবিত করার দায়ে সিরাজুল ইসলামকে দুই হাজার ও মিরাজুলকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ভোটের দিন মোটরসাইকেল নিয়ে চলাফেরার দায়ে রবিউলকে ৫০০ টাকা, সুন্নত আলীকে ৫০০ টাকা ও আসাদ উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।