কুষ্টিয়ায় বিএমএ নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবী চিকিত্সকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কুষ্টিয়া শাখার নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় নির্বাচন কমিশনের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।এর আগে সকাল নয়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে (ম্যাটস) এ ভোট গ্রহণ শুরু হয়।বিএমএ নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল নয়টার দিকে শান্তির্পূণভাবে ভোট নেওয়া শুরু হয়। ১৪৫ জন ভোটারের মধ্যে ১৩ জন ভোটার তাঁদের ভোট দেন। পৌনে ১০টার দিকে এক ভোটার বিএমএ ব্যালট পেপারে দুটি পদে অসংগতি দেখেন। ব্যালট পেপারে সহসভাপতির পদে একজনকে ও সাধারণ সদস্য পদে একজনকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। তবে সহসভাপতির পদে দুজন ও সাধারণ সদস্য পদে ১০ জনকে ভোট দেওয়ার কথা।প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, মুদ্রণজনিত ভুলের কারণে এমনটি হয়েছে। পরে এই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।